১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৭
জালালপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচীর উদ্ধোধন
সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। অবৈধ আওয়ামী বাকশালী সরকার গনতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে তারা অবৈধভাবে পুনরায় ক্ষমতা দখলের পায়তারা করছে। গনতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে শহীদ জিয়ার সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
তিনি গতকাল শনিবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী তফজ্জুল হোসেন এর সভাপতিত্বে ছাত্রদল নেতা কায়েদ আহমদ ও সৈয়দ মাহতাব আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন, সহ-সভাপতি এম.এ শহিদ পংকী, জিল্লুর রহমান সোয়েব, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হাজী ইদ্রিস আলী তুরন, হাজী তামজিদ আলী, আব্দুল হাই মাসুক, জিয়াউর রহমান গৌছ, ইউসুফ আলী, আব্দুল করিম তখই, আতাউল গনি বাবুল, বদরুল ইসলাম জয়দু, আখলাকুল আম্বিয়া মতিন, ইসমাইল আলী খান, আব্দুল কাদির, মাষ্টার দুদু মিয়া, মুক্তার আহমদ, রুহুল আহমদ, আজাদ মিয়া, জিল্লুর রহমান জিলন মেম্বার, লুৎফুর রহমান, আনোয়ার আলী মেম্বার, যুবদল নেতা সুজন আল মামুন সুন্দর, বাহার উদ্দিন কোটন, লায়েক আহমদ, আমির আলী, সুলতান আহমদ, কামরুল ইসলাম, সুলেমান আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিপু ও সোহেল ইবনে রাজা, ছাত্রদল নেতা জিয়াউল ইসলাম, মোশতাক আহমদ, জামাল আহমদ, অপু আহমদ, কাউসার আহমদ, মতিউর রহমান, সুজন আহমদ, মামুন আহমদ, নিমার ও সুদীপ প্রমূখ।
বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্তিতিতে ফরম পুরনের মধ্য দিয়ে পুরাতন বিএনপি সদস্যদের পদ নবায়ন এবং ফরম নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করেন অতিথিবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D