১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৭
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া মিলিটারী বাড়ি নিবাসী মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাকিব চৌধুরী রাব্বি গত শুক্রবার এক মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে নগরীর বেসরকারী একটি হাসপাতালের (আইসিইউ) থাকা অবস্থায় শনিবার (১৯ আগস্ট) মৃতুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মেধাবী ছাত্রদল নেতা রাব্বির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উপর এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলী আকবর রাজন, মহানগর ছাত্রদলের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, নাজিম উদ্দিন, সামাদ আহমদ আকাশ, সিলেট জেলা বন্দু দলের আহবায়ক শাহান আল মাহমুদ খান, সদস্য সচিব নাজমুল হোসেন মুন্না, এই মেধাবী ছাত্রনেতা অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D