১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৭
সারাদেশে খুন-ঘুম , সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিপিবি-বাসদ-বামমোর্চার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাসদ সিলেট জেলা মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় সিলেটে সিটি পয়েন্টে সমাবেশ করে বিক্ষোভ মিছিল জেলা পরিষদে গিয়ে শেষ হয়।
বাসদ সিলেট জেলা শাখার সম¦নয়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষক ফ্রন্ট জেলার নেতা নাজমুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সদস্য মামুন ব্যাপারী, ইব্রিিহম মিয়া , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর নেতা সন্জয় শর্মা , সামী আহমদ, সাজ্জাদ হোসাইন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচা তো দুরের কথা নিজের রিাগত্তা নিয়ে বাঁচতে পারছে না। দেশে মানুষ মানুষ এখন জিম্মি, নারী ও শুধু নির্যাতন বেড়েই চলেছে। প্রতিদিন অব্যাহত ভাবে খুন-ঘুম হচ্ছে।
বক্তারা বলেন আরও বলেন, মহাজোট সরকারের দুর্নীতি আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা, সরকার মানুষের নিরাপত্তা দিতে পুরোপুরি ভাবে ব্যর্থ।
তাই মহাজোট সরকারের খুন-ঘুম , সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এবং দ্বিদলীয় বৃত্তের বাহিরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহবান জানান বাসদ নেতৃবৃন্ধ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D