আ’লীগে অস্ত্রবাজদের স্থান নেই : মিসবাহ উদ্দিন সিরাজ

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৭

আ’লীগে অস্ত্রবাজদের স্থান নেই : মিসবাহ উদ্দিন সিরাজ

‘কোনো সন্ত্রাসী কিংবা অস্ত্রধারীদের আওয়ামী লীগে ঠাই নেই,কোনো অপরাধী আওয়ামী লীগের অংঙ্গসংগঠন যুবলীগ কিংবা ছাত্রলীগের নাম ব্যবহার করতে পারবেনা। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে’ গত ২৮ জুলাই জান্নাতুল ফাহীম স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠানের পাশ্ববর্র্তী সিলেট জকিগঞ্জ সড়কের গঙানগর গেইটের সামনে সন্ত্রাসী হামলায় আহত মহানগর ছাত্রলীগ নেতা জামিল আহমদকে দেখতে শুক্রবার রাত ৮ টায় জামিলের বাড়িতে যান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড.মিসবাহ উদ্দিন সিরাজ । এ সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান,সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, যুগ্ম-সম্পাদক জুয়েল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, আওয়ামী লীগ নেতা মতিন মিয়া, ফয়ছল আহমদ, ফরিদ আহমদ, সিলেট মহানগর যুবলীগ নেতা মুহাম্মদ আব্দুল আহাদ, রুবেল আহমেদ, মহানগর ছত্রলীগ নেতা দিপংকর টিপু , শেখ মুহাম্মদ আমীন ,আব্দুস সামাদ আজাদ, রাহাদ আহমেদ মিলাদ সহ আরো উপস্থিত ছিলেন শাহীন স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক জাকির আহমেদ খোকা ,সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাট আকবর , আলী হুসাইন , আজহার আহমেদ, যুবলীগ নেতা আকবর আলী, ছাত্রলীগ নেতা রাকিব আহমদ, দেলোয়ার হোসেন, সাইদুর রহমান, লিপু আহমদ, আব্দুল আলীম,সাকিল,মাছুম,সালমান,শামীম,সোয়েদ, তুহেল আহমেদ, হাফীজ এমাদ প্রমুখ । মামলার বাদী যুবলীগ নেতা মুহাম্মদ আব্দুল আহাদকে এড.মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, মামলা সংক্রান্ত বিষয়সহ অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন তিনি। ঘটনার এতদিন পরেও হামলাকারীদের গ্রেফতার করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং অতি দ্রুত হামলাকারীদের গ্রেফতারের জন্য তাগিদ দেন । প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট