নগরীতে পাইপগানসহ ৯ মামলার দুর্ধর্ষ আসামী গ্রেফতার

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭

নগরীতে পাইপগানসহ ৯ মামলার দুর্ধর্ষ আসামী গ্রেফতার

সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের কালিবাড়ি এলাকা থেকে ৯টি মামলার পলাতক আসামী তানিম আহমেদ বাবুল ওরফে বাবুলকে (২৫) গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আধুনিক পাইপগান উদ্ধার করা হয়। সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকার নোয়াপাড়া বন্ধন আ/এ বাসিন্দা জমশেদ আলীর ছেলে।
সিলেট মহানগরীর অতিরিক্ত উপ-কশিনার (মিডিয়া) জেদান আল মুসা পাইপগানসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
আসামীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী। জালালাবাদ ও এয়ার্টপোর্ট থানায় তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এ ব্যাপারে জালালাবাদ থানায় ২০১৭সালের আগস্ট মাসের ১৭ তারিখে ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ রুজু করার পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান উপ-কমিশনার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট