১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭
সিলেটের এক জঙ্গিকে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব-৯। আজ বুধবার সকাল সাড়ে ৫ টায় নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্রীবের সদস্য তোফায়েল আহম্মেদ রাহাতকে গ্রেফতার করা হয়। সে সিলেট এয়ার্টপোর্ট থানার খাসদবির গ্রামের দারুস সালাম মাদ্রাসার রোডের বন্ধন জি/৭ এর বাসিন্দা মৃত মতলেব মিয়ার ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র্যাব) এর একটি বিশেষ অভিযানিক দল ঢাকার ধানমন্ডির থানার শংকর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী কোতয়ালী মডেল থানায় ২০১৫ সালের নভেম্বর মাসের ১৫ তারিখে ৭নং মামলা রুজু হয়। আইন শৃংখলা বাহিনীর নজরদারির কারণে সে সংগঠনের কার্যক্রম চালাতে পারছেন। তাকে জিজ্ঞাসাবাদ করায় পরবর্তি অভিযান ফলপ্রসু হবে বলে জানান মনিরুজ্জামান। আসামীকে এস এম পির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D