আয়শা খাতুন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৭

আয়শা খাতুন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

সিলেট জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছাম্মাৎ আয়েশা খাতুন। আয়শা দক্ষিণ সুরমা উপজেলার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এর আগে জুলাই মাসে তিনি দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। একমাস পর জেলা পর্যায়েও শ্রেষ্ঠ হলেন আয়শা। শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয় বলে জানান সংশ্লিস্টরা।
আয়শা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষামূলক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
তিনি দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরের মরহুম ইউসুফ আলী কুটু মিয়া ও মোছাম্মাৎ রাহিমা খাতুনের মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট আয়শা লালবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিনের ছোট বোন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট