নিখোঁজ হীরা মিয়াকে পাওয়া গেছে

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৭

নিখোঁজ হীরা মিয়াকে পাওয়া গেছে

সিলেট নগরীর তোপখানা থেকে নিখোঁজ মোঃ হীরা মিয়াকে পাওয়া গেছে। গতকাল বুধবার ছাতক বাজারে তাকে পাওয়া যায় বলে জানিয়েছেন, তার ছোট ভাই ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এনামুল হক মুক্তা। হীরা মিয়া তোপখানা সুরমা ভ্যালি ১৪৬ নম্বর বাসার মৃত আব্দুর রহমান সোবা মিয়ার ছেলে। গত শুক্রবার ভোরে বাসা থেকে বেরিয়ে গেলে তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় জিডিও করা হয়। অনেক খোঁজাখুজির পর ১৬ আগস্ট বুধবার ছাতক বাজারে তার সন্ধান মিলে। পরে তাকে সিলেটর বাসায় নিয়ে আসা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট