১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭
১৩ আগস্ট ২০১৭, রবিবার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল শনিবার বাদ যোহর নগরীর বন্দরবাজার সংলগ্ন জেল রোডস্থ শাহ আবু তোরাব জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত এ মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মাহফিলে দলীয় প্রধানের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ীচালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব এম এ হক, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, জেলা সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি ওসমান গণি, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, জেলা উপদেষ্টা নজরুল ইসলাম ময়ুর, আব্দুস সালাম বাচ্চু, কাজী মুহিবুর রহমান, জেলা ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল আজিজ, জেলা দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম ইউ জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, মহানগর সহ-কোষাধ্যক্ষ শেখ মু. ইলিয়াস আলী, জেলা স-দফতর সম্পাদক এম.এ মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল আলী, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর সহ-যুব বিষয়ক সম্পাদক সোহেল মাহমুদ, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের মধ্য থেকে আব্দুল লতিফ খান, ইফতেখার আহমদ সোহেল, মঈনুদ্দিন মঞ্জু, ফয়সল আহমদ, ছাব্বির আহমদ, সাহেদ আহমদ, মাসুদ আলী মাছুম, আব্দুল খালিক, নাসির উদ্দিন রহিম, কামাল হোসেন, আলী আকবর রাজন, আজাদ আহমদ, কামরুজ্জামান কামরুল, রায়হান আহমদ, আব্দুল মুকিত সুমেল ও এটিএম নাজির আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D