১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৭
সিলেট সংবাদ ডেস্ক ::: হযরত শাহজালাল (র.) মাজারের ওরস উপলক্ষ্যে আজ ১১ আগস্ট শনিবার দুপুর থেকে ১৩ আগস্ট দুপুর নগরীর চৌহাট্টা-আম্বরখানা সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।
বুধবার জারি করা এক গণবিজ্ঞপ্তি ওরসে আগত ভক্তবৃন্দের ব্যাগ, পোটলা নিয়ে না আসারও অনুরোধ জানিয়েছে এসএমপি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এই গণবিজ্ঞপ্তির কথা জানান।
আগামী ১২-১৩ আগস্ট হযরত শাহজালাল (রহ.) এর ৬৯৮ তম পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সিলেট মহানগর এলাকার জনসাধারণকে কিছু নির্দেশনাবলী অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনাবলীর মধ্যে রয়েছে-
পবিত্র ওরশে আগত ধর্মপ্রাণ জনসাধারণকে ব্যাগ, পোটলা, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহন না করা।
কোন অপরিচিত ব্যক্তি, অজ্ঞান পার্টির নিকট হতে কোন খাদ্যদ্রব্য গ্রহণ না করা।
নগদ অর্থ, স্বর্নালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান দ্রব্যাদি সর্তকতার সাথে বহন করার জন্য অনুরোধ করা হলো।
সকল ধরণের প্রতারকদের বিষয়ে সর্তক থাকা।
পুরুষ ও নারী পকেটমার হতে সাবধান থাকা।
সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে জরুরী ভিত্তিতে পুলিশ কন্ট্রোলরুম মোবাইল নম্বর ০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮ সমূহে যোগাযোগ করা এবং উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে অবহিত করা
হারানো ও প্রাপ্তি সংবাদের জন্য মাজার সংলগ্ন সংশ্লিষ্ট বুথে যোগাযোগ করা।
এছাড়া যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় সিলেট মহানগর এলাকায় হযরত শাহজালাল (রহঃ) মাজার ও তার আশপাশ এলাকায় কোন যানবাহন পার্কিং না করা
ওরশ চলাকালীন সময়ে আম্বরখানা-চৌহাট্টা রাস্তা, দর্শন দেউরী হতে ঝর্ণারপাড় রাস্তা, রাজার গলি হতে মাজারের প্রধান গেইট পর্যন্ত রাস্তা, মিরের ময়দানস্থ হোটেল হেরিটেজ হতে ঝর্ণারপাড় রাস্তা ও আলিয়া মাদ্রাসা সড়কস্থ পূবালী ব্যাংক গেইট হতে মিনার গেইট পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এছাড়া ওরশ চলাকালীন মাজার সংলগ্ন এলাকায় বসবাসকারী জনসাধারণ সুনির্দিষ্ট/উপযুক্ত তথ্য প্রদান করে যানবাহন প্রবেশ করতে পারবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D