১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৭
জালালপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচীর উদ্ধোধন
সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- গায়ের জোরে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আওয়ামী বাকশালী ও স্বৈরাচারী শাসনের মাধ্যমে গনতন্ত্রকে ক্ষত-বিক্ষত করেছে। মানুষের ভোটাধিকার নিয়ে অবৈধ সরকারকে আর কোন ষড়যন্ত্র হতে দেয়া হবেনা। মুক্তিকামী দেশপ্রেমিক জনতা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ রয়েছে। জাতির ক্রান্তিলগ্নে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
তিনি গতকাল শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: নছির মিয়ার সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক লোকমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি হাজী শাহাবুদ্দিন, বিয়ানীবাজার পৌর সভাপতি আবু নাসের পিন্টু, দক্ষিণ সুরমা উপজেলা সাধারন সম্পাদক শামীম আহমদ, জালালপুর ইউনিয়ন সাধারন সম্পাদক জিলা মিযা মেম্বার, বিএনপি নেতা হুমায়ুন কাদের রিপন, আমিনুর রহমান চৌধুরী মিফতাহ, জাহির আলী, আব্দুল আহাদ ও গৌছ মিয়া প্রমুখ।
বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্তিতিতে ফরম পুরনের মধ্য দিয়ে পুরাতন বিএনপি সদস্যদের পদ নবায়ন এবং ফরম নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করেন অতিথিবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D