ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেয়া ১৯ পুলিশ সদস্য আটক

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

Manual1 Ad Code

মুক্তিযোদ্ধার সন্তানের সনদে চাকরি নেওয়ার অভিযোগে পাবনায় ১৯ পুলিশ সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual4 Ad Code

আটকের পর ‌১৯ জনকে সোমবার বিকেলে পাবনা আদালতে সোপর্দ করা হয়। এরপর বিষয়টি জানাজানি হয়। ১৯ পুলিশ সদস্যকে কখন কীভাবে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।

Manual7 Ad Code

পাবনার পুলিশ সুপার মো. আলমগীর কবীর ১৯ পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিষয়টি দুদকের এখতিয়ার হওয়ায় এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code