১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৭
সিলেট জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আ.স.ম শাহীনকে গত বুধবার বিকালে তার বাসভবনে দক্ষিন সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের গোয়াল গাও গ্রামে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতৃবৃন্দ।
এসময় যুক্তরাজ্য প্রবাসী যুবদল নেতা আ.স.ম শাহীন বলেন সরকারি দলের নেতা-কর্মীরা সন্ত্রাস, হত্যা, ধর্ষণসহ নানা অপরাধে জড়িত থাকা সত্ত্বেও সরকার তাদের গ্রেফতার না করে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অথচ বিএনপির নিরপরাধ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে মাসের পর মাস জেলে আটক রেখে কষ্ট দিচ্ছে। সরকারের এ দ্বিমুখী নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি যুবদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত সিলেট জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, আব্দুল মুকিত সুমেল প্রমূখ।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D