১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৭
সম্প্রতি অনুমোদিত সিলেটের গোয়াইনঘাট উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটির ৮ নেতা পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের কথা ঘোষণা করেন। এসময় নয়া কমিটিতে তৃণমূল এবং ত্যাগী নেতাদের উপেক্ষা করে সুবিধাবাদী, অছাত্রদের স্থান দেয়া হয়েছে বলে অভিযোগও তুলেন। ফলে উপজেলা ছাত্রলীগের ওই কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
পদত্যাগীরা হলেন- সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন মাসুম, সহ-সভাপতি মাসুদ হেলাল মেহেদী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, গোয়াইনঘাট কলেজ শাখার সাধারণ সম্পাদক সালমান আহমদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব।
পদত্যাগীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন মাসুম। তিনি বলেন, জেলা কর্তৃক অনুমোদিক কমিটি ঘোষণার দিন থেকেই তারা এর প্রতিবাদ করে আসছেন। ওই কমিটিতে ত্যাগীদের স্থান দেয়া হয়নি। এ কারণে তারা পদত্যাগ করছেন। তিনি আরো উল্লেখ করেন, উপজেলা শাখার সাংগঠনিক আতিকুর রহমানের নেতৃত্বে আরো কয়েকজন নেতা শিগগিরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে তাদেরকে আশ্বস্থ্য করেছেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই গোয়াইনঘাট উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন পায়। ওইদিন রাতেই কমিটি প্রত্যাখান করে উপজেলা সদরে ঝাড়– মিছিল করে পাল্টা কমিটির ঘোষণা দেয় ছাত্রলীগের একাংশ। এরপর থেকে তৃণমূল ছাত্রলীগের ব্যানারে তারা পৃথক ভাবে কর্মসূচি পরিচালনা করলেও নবগঠিত কমিটির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D