১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৭
সিলেট সংবাদ ডেস্ক ::: দৈনিক কাজিরবাজার পত্রিকার ফটোসাংবাদিক মো. রেজা রুবেল ও তাঁর মাকে মোবাইলফোনে এসএমএস পাঠিয়ে প্রাননাশের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সোমবার এ ঘটনায় রেজা রুবেল বাদি হয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কোতোয়ালী থানায় একটি জিডি এন্ট্রি করেন। যার নংম্বর ৫৭৪। জিডিতে তিনি উল্লেখ্য করেন, গত ৫ আগষ্ট রাত অনুমান ২ টার দিকে রেজা রুবেলের মা সাজিদা বেগমের ব্যবহৃত মোবাইলে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৯৮০৬১৪০০৯ নাম্বার মোবাইলফোনে কল করে সে নিজেকে র্যাব পরিচয় দিয়ে অশালীন কথাবার্তা বলে। পরদিন ৬ আগষ্ট রাত ২ টা ১০ মিনিটে রেজা রুবেলের মোবাইলেও ০১৭১২৯১৮৩৪১ নাম্বার মোবাইল ফোন থেকে তাকেও গালিগালাজ করে। এ সময় রেজা তাঁর পরিচয় জানতে চাইলে মোবাইল সংযোগ বদ্ধ করে দেয়। পরবর্তীতে ০১৯৮০৬১৪০০৯ মোবাইল নাম্বার হতে একটি এসএমএস আসে। ওই এসএমএস পড়ে দেখা যায় যে, রেজা রুবেল ও তার বড় ভাইকে রাস্তায় একা পেলে কোপিয়ে প্রাণে হত্যা করবে বলে হুমকি দেয়া হয়। এখন তাঁর পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন। এর কয়েকদিন আগেও ফটোসাংবাদিক রেজা রুবেলকে কে মোবাইলফোনে প্রাণ নাশের হুমকি দিয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D