১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৭
আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের কানাইঘাটের গাছবাড়ী আইডিয়্যাল কলেজে ছাত্রলীগ- ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে চার ছাত্রদল কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। অন্যদিকে, সংঘর্ষের সময় কলেজের তিনটি শ্রেণীকক্ষ ও বিজ্ঞানাগারের জানালার গ্লাস ভাঙচুরেরও ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে আধিপত্য নিয়ে কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে মঙ্গলবার ক্লাস চলাকালে ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী ক্রিকেট স্ট্যাম্প ও জি.আই পাইপ নিয়ে শ্রেণি কক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করলে দ্বাদশ শ্রেণির ছাত্রদল কর্মী রায়হান, সায়েম, একাদশ শ্রেণির জামিল, আবিদ আহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ত্যাগ করে বাজারে গিয়ে অবস্থান নেয় ছাত্রদল কর্মীরা।
এদিকে, সংঘর্ষের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তবে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার বিষয়টি এড়িয়ে বলেন- কলেজে অযথা ছাত্রদলের নেতাকর্মীরা বাড়া বাড়ি করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কলেজ থেকে হটিয়ে দেয়।
ছাত্রদলের ৪ নেতাকর্মী আহতের পর গাছবাড়ী বাজারে উত্তেজনার সৃষ্টি হলে থানার এস.আই মনসুর মির্জা ও এস.আই পান্না লাল কলেজ ও গাছবাড়ী বাজারে গিয়ে একদল পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তবে থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া জানিয়েছেন, পুলিশের উপস্থিতিতে কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের উপর কোন হামলার ঘটনা ঘটেনি। ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনার খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D