১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৭
সিলেট জেলা মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজিঃ নং-চট্র ২৬২৪ এর অর্ন্তভূক্ত বাইপাস বঙ্গবীর রোড আঞ্চলিক শাখার উদ্যোগে কর্মক্ষেত্রে আহত মেকানিক মোঃ হোসেন (সদস্য নং ১৯৮৮) কে চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন জেলা মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন এর নব-নির্বাচিত সহ-সভাপতি হাজী সেলিম আহমদ। শনিবার বিকেলে আহত মেকানিক হোসেনের বাসভবনে নগদ এ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,বাইপাস শাখার উপদেষ্টা শ্রী রনজিত সিংহ,সংগঠনের সাবেক সভাপতি আলাউদ্দিন মিয়া, নব-নির্বাচিত প্রচার সম্পাদক হেলাল উদ্দিন,শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও সংগঠনের ইকবাল হোসেন,বাচ্চু মিয়া,আনছার আলী,শিপলু মিয়া,জাহাঙ্গিরসহ বঙ্গবীর বাইপাস রোডের সকল মেকানিকবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D