১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৭
সিলেট নগরীর শিবগঞ্জে স্যামসাং শো রুম থেকে প্রায় ১৫ লাখ টাকার মোবাইল চুরির মামলায় তিন দুস্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার কুমিল্লা জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশের বিশেষ টিম। এসময় তাদের কাছ থেকে ৪টি স্যামসাং মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে আসামীদের আদালতে সোপর্দ করলে আদালত মোবাইল চুরির ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কুমিল্লার মুরাদনগর থানার মধ্যনগর গ্রামের মো. মোর্শেদ মিয়ার ছেলে সিপন(২৮), একই থানার মুচাগড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সালাউদ্দিন (১৮), রংপুর জেলার সদর থানার পশ্চিম জুম্মাপাড়া গ্রামের মৃত কাউছার আলমের ছেলে বর্তমানে কুমিল্লা জেলার মুরাদ নগর থানার হাতেম আলী সর্দারে বাড়ির বাসিন্দা মো. সেলিম(৩০)।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত শুক্রবার জুম্মার নামাজের সময় কিছু অজ্ঞাত দুস্কৃতিকারী অভিনব কায়দায় শিবগঞ্জস্থ স্যামসাং শো-রুমের তালা ভেঙ্গে দোকান থেকে নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা সহ ৯০টি স্যামসাং ব্রান্ডের মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। যা বর্তমান বাজার মূল্যে ১৩ লাখ টাকা।
পরে শো-রুমের মালিক আমিন উদ্দিন (৪০) এসএমপি’র শাহপরাণ থানায় মামলা দায়ের করলে দুস্কৃতিকারী ও চুরি হওয়া মোবাইল ও নগদ অর্থ উদ্ধার অভিযানে নামে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকারের পরিচালনায় শাহপরাণ (রহ:) থানার পুলিশ পরিদর্শক (তদš) আনোয়ারুল হোসাইনের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন এসআই অঞ্জন সিংহ, এসআই আশরাফুল ইসলাম ও এসআই মামুন মিয়া গঠিত বিশেষ টিম কুমিল্লা জেলার মুরাদনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় উল্লেখিত মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, চুরি হওয়া মোবাইল, নগদ অর্থ, দুস্কৃতিকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D