১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৭
৬ আগস্ট ২০১৭, রবিবার : সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে রোববার হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা এম. ইলিয়াস আলী’সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কোহিনূর আহমেদ, জেলা যুবদল নেতা বখতিয়ার আহমেদ ইমরান, জেলা যুবদল নেতা আলী আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক শেখ কামাল উদ্দীন তারেক, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মাহবুব আলম, জামাল উদ্দিন মেম্বার, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা রওসন খাঁন, সামীম আহমেদ নাজির, আনহার আহমেদ মারনুছ, মহানগর ছাত্রদলের সাবেক সহ পাঠাগার সম্পাদক আজহার আলী অনিক, হাবিবুর রহমান হাবিব, খাইরুল ইসলাম সবুজ, নাসীম আহমেদ, ইসলাম উদ্দীন, ফয়সল আহমেদ, জুমন আহমেদ, ২৬নং ওয়ার্ড যুগ্ম আহবায়ক পাবেল আহমেদ, দুলাল আহমেদ, সেকুল আহমেদ, মোস্তাক আহমদ, কামাল আহমেদ, মিলাদ হুসেন, রাজু খাঁন, ফাহাদুল ইসলাম, এমরান আহমেদ, মাজেদ আহমেদ, জুয়েল আহমেদ, বেলাল হুসেন, সাজু আহমেদ, নাসির মিয়া, আলী আহমেদ সুমন, সুজন আহমেদ, আব্দুল হক, ফয়েজ রহমান, রাসেল আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D