১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৭
পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস বিতরণ
সাহেদ আহমদ : দক্ষিণ সুরমা উপজেলা ৩নং তেতলী ইউনিয়নের বানেশ^রপুর পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উছমান আলীর ব্যক্তিগত উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান গত ৩ আগস্ট বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এলিজা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষকা ফারজানা আক্তার রেহানার পরিচালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, চেয়ারম্যান মোঃ উছমান আলী। তিনি বলেন অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে আমি কাজ করে যাচ্ছি। আগামীতে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এলাকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সেবায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবো। এ জন্য আপনাদের সার্বিক সাহায্য ও সহযোগিতা প্রয়োজন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন মিয়া, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য হাজী আব্দুল আহাদ, হাজী মুক্তার আলী, মোঃ মঈন উদ্দিন, সিলেট সংবাদের স্টাফ রিপোর্টার সাহেদ আহমদ, সহকারী শিক্ষিকা জ্যো¯œা বেগম, ঝুমি বেগম সহ অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
শেষে শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ স্কুল ড্রেস বিতরণ করেন।
স্কুল প্রতিষ্ঠায় যারা কাজ করেছেন এদের মধ্যে যারা আজ দুনিয়াতে নেই তাদের রূহে মাগফেরাত কামান করা হয় এবং জীবিতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামান করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D