১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন বলেছেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি নিরংকুশ বিজয় অর্জন করবে এবং আওয়ামীলীগ ৫০টির ও অধিক আসন পাবেনা। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় দেশে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান। গত ১লা আগস্ট মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে এডভোকেট আল আসলাম মুমিন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইবার দল সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলী আকবর রাজন। সাইবার দল গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন সিরাজ পান্না জেলা সাইবার দলের সাংগঠনিক সম্পাদক নাজমুন হোসেন মুন্না সায়েম আহমদ ইফতেখার আহমদ চৌধুরী রাসেল আহমদ সাহেদ আহমদ রাজু হাসান শাহ আলম ওয়াদুদ চৌধুরী আব্দুর রহিম আসাদ উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D