১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৭
সিলেটে অভিযান চালিয়ে পরকীয়া প্রেমিক জুটিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টায় নগরীর শাহজালাল উপশহর থেকে তাদের আটক করা হয়। এসময় তারা উপশহরের ১৮নং রোডের ৫নং সালেহা ভিলায় একসাথে অবস্থান করছিল।
আটক সেলিম চৌধুরী (৪৫) বিয়ানীবাজার উপজেলার রামদা বাজারের উজানডাকি’র মৃত গৌছ উদ্দিন (ফখই মিয়া)’র পুত্র এবং আটক রোজিনা চৌধুরী নগরীর ৪৭ মুন্সিপাড়ার তাজিম উদ্দিন চৌধুরীর মেয়ে ও অপর এক যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী।
জানা গেছে, রোজিনার স্বামী প্রবাসে থাকার সুযোগে অপর প্রবাসী সেলিম চৌধুরীী ওরফে হেলিম চৌধুরীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে রোজিনা। স্বামী দেশে ফিরে রোজিনাকে ঘরে না পেয়ে সিলেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে সার্চ ওয়ারেন্ট মামলা করেন। আদালত রোজিনাকে খোজে বের করে হাজির করার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কোতোযালী থানা পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে জানতে পারে যে রোজিনা চৌধুরী নগরীর উপশহরস্থ ইংল্যান্ড প্রবাসী হেলিম চৌধুরীর বাসায় অবস্থান করছে। একই সাথে দুজনের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার তাদেরকে জেলা কালেক্টরেটটর নির্বাহী ম্যাজিষ্ট্রট-১ ইশতিয়াক আহমদের আদালতে হাজির করা হয়। আদালত রোজিনা চৌধুরীকে নিজ জিম্মায় ও সেলিম চৌধুরীকে জরিমানার মাধ্যমে মুক্তি দেন।
সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই ফয়েজ অভিযান ও আটকের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের নামে আদালতের সার্চ ওয়ারেন্ট ছিল। আদেশ অনুসারে তাদের খোঁজে বের করে আদালতে সোপর্দ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D