১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৭
‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র সভাপতি হাজী গুলজার আহমদ ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, গত ২৮ জুলাই হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নব-গঠিত কমিটির অভিষেক ও কার্যালয় উদ্বোধণী অনুষ্টানস্থলের প্রায় ৫০০ গজ দুরে গঙানগর সড়কের প্রধান গেইটের সামনে বিচ্ছিন্ন গুলাগুলির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’ কে জড়িয়ে যে বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করা হয়েছে তা আদৌ সত্য নয়। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে অনুষ্ঠানস্থলে চেয়ারে বসা নিয়ে কথাকাটাকাটির জের ধরে নাকি সভাস্থলে গুলাগুলির ঘটনা ঘটে। প্রকাশিত এ তথ্য সম্পূর্নরূপে মিথ্যা বানোয়াট ও ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নব-গঠিত কমিটির অভিষেক ও কার্যালয় উদ্বোধণী অনুষ্টান বানচালের অপচেষ্ঠা মাত্র। যে বা যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে সভা পন্ড করার ব্যর্থ হীন তৎপরতা চালিয়েছিল, তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নেতৃবৃন্দরা জোর দাবি জানাচ্ছি। স্থানীয় একটি গণমাধ্যমে ‘‘বোমা হামলায় নিহত ফাহিমের পরিবারের সদস্য ছাড়াই নাকি অনুষ্টান করাসহ অনেককে সংসদের কমিটিতে রাখা হয়নি বলে উল্লেখ করা হয়। এ ছাড়া ঐ দৈনিকে ফাহিমের চাচা শাহাবুদ্দিন শাহীন রুহুলের বরাত দিয়ে যে বক্তব্যে দেওয়া হয়েছে তা সঠিক নয়। ফাহিম স্মৃতি সংসদ সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন। তার প্রমাণ হচ্ছে কমিটির উপদেষ্টা পরিষদের ক্রমিক নং ১৫ নাম্বারে রয়েছেন কুচাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালামের নাম। ঐ তালিকার ১৮ নাম্বারে রয়েছেন নিহত ফাহিমের পিতা কুচাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুলের নাম। ঐ তালিকার ২৭ নাম্বারে রয়েছেন নিহত ফাহিমের আপন চাচা ইকবাল আহমেদ বাবুলের নাম। এ ছাড়া পূর্নাঙ্গ কমিটির তালিকার সহ-সভাপতির ৪ নাম্বারে রয়েছেন নিহত ফাহিমের আপন চাচা শাহাবুদ্দিন শাহিন রুহুল ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নিহত ফাহিমের আপন বড় ভাই জান্নাতুল নাঈমের নামও রয়েছে । কমিটিতে ফাহিমের পিতার পরামর্শ ও তাদের পরিবারের সবার মতামতের উপর ভিক্তি করে ফাহিমের বন্ধু-বান্ধবসহ অনেকের নাম অন্তভুক্ত করা হয়েছে। কমিটিতে কোনো ধরণের অনিয়ম বা স্বজনপ্রীতি করা হয়নি। অথচ ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র কমিটি নিয়ে বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করে সংগঠনের ধারাবাহিক কার্যক্রমকে বাধাঁগ্রস্থ করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নব-গঠিত কমিটির অভিষেক ও কার্যালয় উদ্বোধণী অনুষ্টানস্থলে চেয়ারে বসা নিয়ে যে গুলাগুলির ঘটনার কথা উল্লেখ করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে সামনের চেয়ারে না বসিয়ে পেছনের চেয়ারে বসানো হয়েছে বলে অনেকেই মন্তব্য করে অপপ্রচার চালাচ্ছেন। সেই সব অপ-প্রচারকারীদের আমরা বলতে চাই, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে আমরা সামনের সারিতে বিশেষ অতিথির আসনে বসিয়েছি। যার ভিডিও চিত্র আমাদের কাছে রয়েছে। সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রথম দাওয়াত কার্ড বোমা হামলায় নিহত ফাহিমের পিতাসহ তার পরিবারে প্রদান করা হয়। কিন্তু ফাহিমের পিতা অসুস্থতার কারণে অভিষেক অনুষ্টানে আসতে পারেননি। ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নব-গঠিত কমিটির অভিষেক ও কার্যালয় উদ্বোধণী অনুষ্টানকে কেন্দ্র করে যে বা যারা সংসদকে রাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করছেন, তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। সম্পূর্ন অরাজনৈতিক সংগঠনে সিলেট ও কেন্দ্রীয় সরকার দলীয় নেতৃবৃন্দের উপস্থি’তি দেখে ষড়যন্ত্রকারীরা গভীর চক্রান্তে লিপ্ত হয়। তারা চেয়েছিল ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নব-গঠিত কমিটির অভিষেক ও কার্যালয় উদ্বোধণী অনুষ্টান পন্ড করতে। কিন্তু তাদের এই উদ্দেশ্যে হাসিল হয়নি। সফল ভাবেই সম্পন্ন হয়েছে অনুষ্ঠান। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র প্রধান উপদেষ্টা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ অনুষ্টানে তাঁর বক্তব্যে বলেছেন, জঙ্গী ও নৈরাজ্যের বিরুদ্ধে ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র অবস্থান। অনুষ্টানে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিবিশেষ কে হেয় করে কেউ কোনো বক্তব্যে দেয়নি। সর্বশেষে আমরা বলতে চাই, যে বা যারা গুলাগুলির ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শান্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। পাশাপশি অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ সবাই উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D