১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৭
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি স্কুলের নির্মাণাধীন ছাদ ঢালাইয়ের মাত্র ২২ দিনের মাথায় ধসে পড়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নির্মাণাধীন ভবনের চতুর্থতলার ছাদ ধসে পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্টরা ঠিকাদারের অনিয়মকে দায়ি করছেন।
জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৮০ লক্ষ টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণ কাজ চলছে। খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মাছুম আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের তদারকির কারণে প্রথম এবং দ্বিতীয় তলার ঢালাই কাজে অনিয়ম করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। নির্মাণাধীন ভবনের চতুর্থতলার সিঁড়ির ছাদের ঢালাইয়ের কাজ তাড়াতাড়ি করায় এ ঘটনাটি ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, তদন্ত করে বিষয়টি দেখা হবে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ পাল ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে বলেন, প্রাথমিক তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত করে আমরা শিক্ষা অধিদপ্তর বরাবর একটি প্রতিবেদন দাখিল করব। শিক্ষা অধিদপ্তর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানান তিনি।
উল্লেখ্য, রোববার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউপির ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনের চতুর্থতলার সিঁড়ির ছাদ ধসে পড়ে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D