১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৭
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সরকার ২য় দফায় গ্যাসের মূল্য অবৈধ ভাবে বাড়িয়েছেন। শুধু গ্যাস নয়, ক্ষমতাসীনরা গণমত ও গণশুনানীকে উপেক্ষা করে প্রায় ৭ বারের মতো বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে চলেছেন। এই অবৈধ ও অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গ্যাস-বিদ্যুত গ্রাহক কল্যাণ পরিষদের ব্যানারে অত্র সংগঠন জনমতকে সংগঠিত ও প্রতিবাদ সংগ্রাম অব্যাহত রেখেছে। গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা উদ্বৃতি হওয়া সত্বেও সরকারের ভেতরে এক শ্রেণীর দুর্বৃত্তরা অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে ব্যক্তি স্বার্থসিদ্ধের পায়তারায় লিপ্ত হয়েছেন যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গ্যাস-বিদ্যুতের মূল্য বার বার বৃদ্ধির ফলে নাগরিক জীবনে চরম দুর্ভোগ ও লক্ষ লক্ষ দুঃখী মানুষের পরিবারে ব্যয়ভার বাড়িয়ে দিয়েছে। যা কোন ভাবেই কাম্য নয়। নেতৃবৃন্দরা বলেন, এ ব্যাপারে দেশের বড় বড় রাজনৈতিক দল ও তথাকথিত জননেতা নামধারীরা লোক দেখানো প্রতিবাদ ছাড়া কোন দৃশ্যমান এ্যাকশন কর্মসূচি রাজপথে দেখা যায় না। জনদুর্ভোগ লাঘবে যেমন রেল ভাড়া, বাস ভাড়া, জ¦ালানী তেল, যানজট সহ এ রকম জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে তাদের কার্যকর কোন উদ্যোগ নেই। অথচ নেতা নেত্রীদের নামে মামলা হলে, ভাগ-বাটোয়ারার হিসাব না মিললে, দলীয় কর্মসূচি বাধাগ্রস্থ হলে এই সব নেতারা মারমুখী হয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করেন। দেশবাসী এর মাজেজা বুঝে। নেতৃবৃন্দ ২য় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রীটকারী প্রকৌশলী মুবাশি^র হোসেনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও কনজুমার এসোসিয়েশন ক্যাবের প্রতি মুবারকবাদ জানিয়ে বলেন, ঋণ খেলাপীদের মাফকৃত ৪১ হাজার কোটি টাকা, রিজার্ভ ব্যাংকের চুরি হওয়া হাজার হাজার কোটি টাকা, রাষ্ট্রীয় ব্যাংকের লুট হওয়া ১৪ হাজার কোটি টাকা উদ্ধারের ব্যাপারে আইনী লড়াই চালিয়ে যাওয়ার জন্য দেশের বিবেকবান ও চিন্তাশীল দেশপ্রেমিক বিশিষ্ট ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D