২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৭
পুলিশের অনুমতি না পাওয়ায় অনিবার্য কারণ দেখিয়ে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বাতিল করেছে ইউনুস সেন্টার। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার শুরু হওয়ার কথা ছিল দুই দিনের এই সম্মেলন।
তবে সরকার বন্ধ করেনি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, সঠিক সময়ে আবেদন না করায় অনুমতি দেয়া সম্ভব হয়নি। স্বল্প সময়ে এতো বড় সম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি না থাকায় ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অনিবার্য কারণবশত আমরা সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে শুক্রবার থেকে আয়োজিত ৭ম আন্তর্জাতিক সম্মেলন বাতিল ঘোষণা করছি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ করা হয়েছিল এবং সম্মেলনে অংশ নেওয়ার জন্য যারা নিবন্ধিত হয়ে দুই দিনের এই সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিলেন; তারা যেন তা বাতিল করেন, সেই অনুরোধ করছি।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ চারশ বিদেশি অতিথি নিবন্ধন করেছিলেন। প্রায় দুইশ ব্যক্তি বিভিন্ন দেশ থেকে এসে পড়েছেন। এর মধ্যে জাতিসংঘের সহকারী মহাসচিব থমাস গাসও রয়েছেন। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কর্মসূচি বাস্তবায়নের প্রধান কর্মকর্তা। সম্মেলনে তার মূল বক্তব্য রাখার কথা ছিল।এসব বিদেশি অতিথিসহ সম্মেলনের সব অতিথির কাছে ক্ষমা চাওয়া হয়েছে ইউনূস সেন্টারের ওই বিজ্ঞপ্তিতে। পাশাপাশি সম্মেলনটি আয়োজনে যারা ইউনূস সেন্টারকে সহায়তা দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D