১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৭
সিলেট জেলা পুলিশ সুপার মনিরুজ্জামানের হস্তক্ষেপে ভিটে হারা থেকে রক্ষা পেল কোম্পানীগঞ্জের শারিরিক ও মানসিক প্রতিবন্ধী ফকির আলী(২৫)। সে উপজেলার রণিখাই ইউনিয়নের বনপুর গ্রামের শাহ আলমের ছেলে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার অজ্ঞান চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জানতে পারেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ফকির আলীর বসতবাড়ির পূর্ব দিকে পাথর ব্যবসায়ী শাহজাহান, আরিফ উল্লাহ, গিয়াস উদ্দিন, সালাম, বাদশা ও হোসেনসহ কয়েক ব্যক্তি মিলে জোরপূর্বক পাথর উত্তোলন করছিলেন। এতে ফকির আলীর বসতবাড়ি হুমকির মুখে পড়ে।
গত মঙ্গলবার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রেরণ করেন। পুলিশ গিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। এছাড়া উভয় পক্ষকে জায়গার মালিকানা সংক্রান্ত কাগজ নিয়ে থানায় আসার নির্দেশ দেয়া হয়। পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পায় ফকির আলীর বসতভিটা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D