১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৭
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলার রায়ে সংক্ষুব্ধ আসামীপক্ষের আইনজীবীরা। তাই ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা।
বুধবার (২৬ জুলাই) বেলা ১১ টা ৩৩ মিনিটের সময় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মকবুল আহসান আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিন জনকে ফাঁসির দণ্ড এবং আরো ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, আরো দুই আসামীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড একই সাথে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তাছাড়া, অভিযোগ প্রমাণ না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
রায় ঘোষণার পরপরই সাংবাদিকদের সাথে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামীপক্ষের আইনজীবীরা জানান, ‘মামলায় বিচারের জন্য যে ধরণের কনফেশন নেয়া দরকার রাষ্ট্রপক্ষ সেসব আদালতে প্রমাণ করতে পারেননি। এছাড়া আদালতের রায়ে মামলার অন্যতম ‘মাস্টার মাইন্ড’ আব্দুল আলী বাগালকে খালাস দেয়া হয়েছে। আমাদের কথা- মামলায় যদি শাস্তি পেতে হয় তবে সকল আসামীকেই শাস্তি দিতে হবে আর খালাস পেলে সকলেই পাবেন, কিন্তু তা না করে আদালত তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছে।’
এ রায় ভবিৎষতে ‘আইনের পরিপন্থি’ রায় হিসেবে পরিগণিত হবে উল্লেখ করে আইনজীবী মো. শফিউল আলম বলেন, তদন্তকারী কর্মকর্তার তদন্তে প্রকৃত ঘটনা তুলে ধরতে পারেননি। এছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও বাউন্ডারি অব ল’ অনুযায়ী আদালতে প্রমাণাদি উপস্থাপন করতে পারেননি। তাই আমরা এই রায়ের ন্যায় বিচার পাইনি। ’
পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি। আর সেখানেই তারা ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন আসামীপক্ষের এই আইনজীবী।
আসামীপক্ষের আইনজীবী প্যানেলে আরো ছিলেন- আশরাফুল বারী নোমান এবং হোসাইন আহমদ শিপন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D