১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬
দিনাজপুর: বাড়ির পাশে খেলা করার সময় ভিমরুলের কামড়ে তিন বোনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাদের মা। শনিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জে শিবরামপুর ইউনিয়নের আরাজি লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম জানান, মৃত শিশুরা হলো- হাদিছা (৭), ফারজানা (৪) ও নয় মাস বয়সী মিম। তারা সবাই ওই এলাকার ইসলাম মিয়ার মেয়ে। এ ঘটনায় শিশুদের মা তানজিনা বেগমকে (৩০) আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Manual4 Ad Codeআরাজি লস্কর গ্রামের স্কুল শিক্ষক রমজান আলী গণমাধ্যমকে জানান, শনিবার বিকেলে তিন বোন মিলে বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে খেলা করছিল।
এ সময় প্রচন্ড বাতাসে বাঁশের ডালের ধাক্কায় চাক ভেঙে গেলে ভীমরুল ওই শিশুদের আক্রমণ করে। তাদের চিৎকারে মা তানজিনা এগিয়ে গেলে তিনিও ভীমরুলের আক্রমণের শিকার হন।
Manual5 Ad Codeবীরগঞ্জ থানার ওসি আবু আফতাব জানান, আহতদের সকলকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তানজিনা ও মেয়ে মিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঠাকুরগাঁও হাসপাতালে রাতে হাদিছা ও ফারজানার মৃত্যু হয়। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মিম।
Manual6 Ad Codeআহতদের সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ায় হাদিছা ও ফারজানার মৃত্যু হয়েছে বলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক শুভেন্দ্র চন্দ্র সেন জানিয়েছেন।
Manual2 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D