৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭
সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকার চানপুরে সিমেন্ট’বাহী কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তা হরন দাস।তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি এলাকায়। নিহত অন্যজন ছাতকের বাসিন্দা রুহুল আমিন দুলন। তিনি সিলেট পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের ছাত্র।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিহত গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরন দাস দাপ্তরিক কাজ কর্মশেষে বিকালে সিএনজি অটোরিক্সাযোগে ছাতকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে চানপুর নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। পরে তাদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে জেলা শিক্ষা অফিসার নুরুল ইসলামসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
দুর্ঘটনার পর বিক্ষোব্দ জনতা সড়কটি অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি মোশারফ হোসেন ভূইয়া।
তিনি জানান, লামাকাজির চাঁনপুর এলাকায় সিলেট থেকে বিশ্বনাগামী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি সড়কের পাশে খাদে পরে যায় এবং অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
ওসি জানান, হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অবরোধকারীদের সরিয়ে যান চলাচল চালুর চেষ্টা চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D