৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৭
শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে জামিন দেয়া হবে কি না সে বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ঠিক করেছেন আদালত।
গতকাল বুধবার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মোঃ বশির উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। রাগীব আলী ও তার ছেলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক।
তবে দুপুরে বশির উল্লাহ সংবাদমাধ্যমকে বলেছিলেন, আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে বলেন, বিষয়টি পুনর্বিবেচনা করে জামিন বাতিলের আবেদন জানাই। তখন আদালত কাল আদেশ দেবেন বলে জানান।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।
ওই রায়ের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্তরা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। আপিলে তারা জামিন চাইলে ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালত তা নামঞ্জুর করে দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে তারা আবেদন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D