৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৭
সাবেক এমপি শফি চৌধুরীর পক্ষে বালাগঞ্জে ত্রান বিতরন
সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- অসহায় বন্যা দুর্গতরা আমাদেরই স্বজন। তাই স্বজনদের দুর্ভোগে পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর্ত মানবতার কল্যানে সাড়া দিয়ে গণমানুষের প্রিয় রাজনৈতিক দল বিএনপি অসহায় বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে। বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর সহায়তায় বিএনপি বন্যার্তদের কল্যানে কাজ করছে।
তিনি গতকাল রবিবার সিলেট-৩, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশের গনমানুষের নেতা সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর পক্ষে বালাগঞ্জ উপজেলার পুর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পৃথক স্থানে ত্রান বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ত্রান বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার, জেলা উপদেষ্ঠা হাজী বাবুল মিয়া, জেলা উপদেষ্ঠা মির্জা আবুল কাশেম জিতু, বালাগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক খলীলুর রহমান নানু, সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়া, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল ইসলাম সেপুল, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ সুহেল আহমদ বকুল, দক্ষিণ সুরমা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম মঞ্জু, জেলা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, বালাগঞ্জ যুবদলের যুগ্ম আহŸায়ক দুলাল আহমদ, ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেল, তোফায়েল আহমদ জুনু, আবুল ফতেহ ফাত্তাহ, সালাউর রহমান সালাম, মুহিব চৌধুরী, খিজির আহমদ, আবুল হোসেন, শেখ উস্তার আলী, সাবুল আহমদ, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাবুল আহমদ, বিএনপি নেতা সাবেক মেম্বার চেরাগ আলী, এনামুল হক পারুল, আঈনুদ্দিন, মুত্তাকিন, তেরা বেগ, মনু মিয়া, সবুজ মিয়া, রেনু মিয়া, ফয়সল আহমদ, শেখ রাব্বি, রানা মিয়া, রুমন বেগ, শহীদ আহমদ, শেখ নিজাম, সালাম মিয়া, রেজাউল, আমিরুল ইসরাম রুমেল, লুৎফুর রহমান, নজরুল ইসলাম, আলকাছ আলী, আজমল আলী, হারুন মিয়া, কামাল মিয়া, আজম আলী, আব্দুস শহীদ, শাহেদ, সুমন, আলী, জুনেদ, সাবুল ও নুরুল প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D