সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ৩

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৭

সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ৩

নিজাম ইউ জায়গীরদার : বিয়ানীবাজার সরকারি কলেজে সোমবার শ্রেণী কক্ষে ঢুকে খালেদ আহমদ লিটু (২৩) নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা গেছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। রুমের ভেতরে কয়েকজন ছাত্রলীগ কর্মী ঢোকার পর গুলির শব্দ শোনা যায়। এরপর ওই ছাত্রের লাশ পাওয়া যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সুজ্ঞান।

এদিকে আধিপত্যের জের ধরে বিয়ানীবাজার সরকারী কলেজের শ্রেণীকক্ষে ঢুকে গুলি করে ছাত্রলীগ কর্মীকে খুন করার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
হত্যাকান্ডের পরই তাদের আটক করা হয়। তারা হচ্ছে-ছাত্রলীগ নেতা পাভেল গ্রুপের কর্মী কামরান, ফাহাদ ও এমদাদ। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, পাভেল গ্রুপের তিন কর্মীকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট