২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আর বাংলাদেশের মানুষ খাদ্যের জন্য হাহাকার করে না। যারা একবেলা খেতে পারত না আল্লাহর রহমতে এখন তারা দুবেলা-তিনবেলাও খেতে পারে। গতকাল রবিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একজন দিনমজুর যা আয় করে এমনও সময় ছিল যে একবেলা খাবার কিনতে পারত না। আর এখন তারা প্রায় ১০-১২ কেজি চাল কিনতে পারে। : সেই পরিমাণ তাদের আয় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আমাদের একটি বিষয় লক্ষ রাখতে হবে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা একটা ব-দ্বীপ। আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে দিয়ে ভূউপরিস্থ পানি আমরা যত ব্যবহার করতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পানির ব্যবহার পরিমিত রাখতে হবে। পানির যেন অপচয় না হয় সেদিকেও বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন। প্রধানমন্ত্রী বলেন, এখন তো আমাদের কৃষিতথ্য কেন্দ্র থেকে কোন জমিতে কতটুকু পানি প্রয়োজন সেই তথ্যও আপনারা সংগ্রহ করতে পারেন। সেই সুযোগও আমরা করে দিয়েছি। কাজেই এই জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাব যেন আমাদের দেশে না পড়তে পারে, আমাদের দেশের মানুষের জীবন যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি আছে। সেভাবেই আমরা আমাদের কাজ করতে চাই এবং দেশবাসীকেও সচেতন করতে হবে। প্রতিটি জায়গায় আমাদের জলাভূমিগুলো সংরক্ষণ করতে হবে। এগুলোই আমাদের সম্পদ। শেখ হাসিনা বলেন, আমরা নিজেদের প্রযুক্তি ব্যবহার করে দেশকে উন্নত করব। দেশের মানুষের জীবনমান উন্নত করব। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। এদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D