১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৭
১০ জুলাই ২০১৭, সোমবার ।। সিলেটের সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য ৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড.এ কে আবদুল মোমেন এর সার্বিক প্রচেষ্টা ও সহযোগিতায় ডাচ বাংলা ব্যাংকের সাথে ৪ কোটি টাকার প্রজেক্ট অনুমোদিত হয়। রবিবার (০৯ জুলাই) এই প্রজেক্টের প্রথম কিস্তি ১ কোটি টাকার চেক হস্তান্তর করা হয় সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ এর কাছে।
চেকটি হস্তান্তর করেন ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড.এ কে আবদুল মোমেন।
বেঙ্গল ইউন্সটিটিউট ফর আর্কিটেকচার এইই প্রজেক্টের আর্কিটেকচারাল বিষয় নিয়ে কাজ করবে।
এ প্রকল্প অনুমোদিত ড. এ কে আবদুল মোমেনকে, ডাচ বাংলা ব্যাংক, বেঙ্গল ফাউন্ডেশন এবং এই প্রজেক্টের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ।
খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ বলেন- প্রধানমন্ত্রী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশে সব ধরণের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সফল অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এবং ড.এ কে আবদুল মোমেনের একান্ত প্রচেষ্টায় সিলেট হবে আধুনিক নগরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D