১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৭
সিলেট জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সিলেটের বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের হাতে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান ও জেলা পরিষদ সদস্য আমাতুল জোহর রওশন জেবিন, মো. শাহনুর, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাঈদ আহমদ শোয়েব, নজরুল হোসেন, নুরুল ইসলাম ঈমন, রোকন মিয়া, সুষমা সুলতানা রুহি, হাসিনা বেগম উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যানদের হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে দুবাগ, বুধবারি বাজার, বাদেপাশা ১০ নং উত্তর বাদেপাশা, ১১নং শরিফগঞ্জ, উত্তর কুশিয়ারা, ঘিলাছড়া ইউনিয়ন চেয়ারম্যানদের হাতে বন্যার্তদের হাতে চাউল, চিড়া, ডালসহ প্যাকেটে করে শুকনো খাবার বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, কুরারাবাজর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, বুধবারি বাজারের চেয়ারম্যান মাহতাব হোসেন কামাল, ১০ নং বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, ১১ নং শরিফগঞ্জ ইউনিয়নের এমএফ মুমিত হিরা এবং সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D