৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৭
সিলেট নগরীতে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে অনুমোদনহীন ওষুধ গুলোও জব্দ করা হয়।
বুধবার দুপুরে নগরীর বন্দরবাজার ও দক্ষিণ সুরমায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় বন্দরবাজারের আল হেরা ফার্মেসি থেকে ৪০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স এ কে পাল ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দক্ষিণ সুরমায় জালালাবাদ ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা জরিমানা এবং সেলিম ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি, সুনন্দা রায়, শেখ জাহিদ হাসান প্রিন্স ও ড্রাগ সুপার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D