৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৭
সিলেট মহানগর বিএনপির জরুরী সভা মঙ্গলবার (৪ জুলাই) নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, সদস্য সংগ্রহের মাধ্যমে শহীদ জিয়ার বার্তা তৃণমূলে পৌছে দিতে হবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরো সু-সংগঠিত করে আগামী দিনের গণতন্ত্র মুক্তির আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করে তুলতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মুফতি বদরুনূর সায়েক, ডা. নাজমুল ইসলাম, আব্দুল আলীম দিপক, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, আব্দুল ফাত্তাহ বক্রাসী, সৈয়দ বাবুল হোসেন, আমির হোসেন, যুগ্ম সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, কোষাধ্যক্ষ এডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মুর্শেদ, মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাছুম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল কাহির, মুক্তিযোদ্ধা সম্পাদক লুৎফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জেবুল হোসেন ফাহিম, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক আমিনুর রহমান খোকন, সহ- যোগাযোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, সহ- শিল্প সম্পাদক নজির হোসেন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর বক্ত চৌধুরী শুয়েব, সদস্য মোতাহির আলী মাখন, মুফতি রায়হান উদ্দিন মুন্না, হাজী ইসরাইল মিয়া, জিয়াউর রহমান দিপন, মখলিছ খান, কামাল হাসান জুয়েল, আব্দুল গফ্ফার, দিলোয়ার হোসেন, মাহবুব আহমদ চৌধুরী, নুরুল ইসলাম লিমন, আরিফ হোসেন, আখতার রশিদ চৌধুরী, সৈয়দ ফয়েজ আহমদ শিপু, দিলওয়ার হোসেন প্রমুখ। সভায় খবু শীঘ্রই কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আনুষ্ঠানিক ভাবে সিলেট মহানগরে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D