১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৭
বিশিষ্ট লেখক কলামিস্ট, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারের সন্ধানে খুলনার শিববাড়ী এলাকায় অভিযান চালাচ্ছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকালে তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সোমবার ভোর পাঁচটার দিকে পরিচিত এক ব্যক্তির ফোন পেয়ে রাজধানীর শ্যামলীর বাসা থেকে ফরহাদ মজহার বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে ফরহাদ মজহারের ঘনিষ্ঠ ও চিন্তা পাঠচক্রের অন্যতম এক সমন্বয়ক বলেন, ‘কবি ফরহাদ মজহারকে সোমবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে অপহরণ করা হয়েছে। তিনি বাসা থেকে ভোর পাঁচটার দিকে বের হন। পরে সাড়ে পাঁচটার দিকে স্ত্রী ফরিদা আখতারকে ফোন করে ভয়ার্ত কণ্ঠে বলেন- ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে, ওরা আমাকে মেরে ফেলবে’। এরপর ফরহাদ মজহারের ফোন বন্ধ হয়ে যায়।’তিনি বলেন, ‘পরে সকাল সাড়ে ছয়টার দিকে একই নম্বর থেকে ফোন করে ফরিদা আখতারের কাছে ৩৫ লাখ টাকা চাওয়া হয়। এভাবে কয়েকবার ফোন করা হয়। পরে ফরহাদ মজহারকে অপহরণের বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা হয়।’
তিনি আরো বলেন, ‘বাসার ভিডিও ফুটেজেও দেখা গেছে, ফরহাদ মজহার নেমে যাচ্ছেন। এ বিষয়ে রাজধানীর আদাবর থানায় ঘটনাটি জানানো হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান প্রথমে মানিকগঞ্জ ও পরে মাগুরায় পেয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। পাটুরিয়া ফেরিঘাট দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে।’
পরিবারের বরাত দিয়ে আদাবর থানার এসআই মোহসিন বলেন, ‘সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় থানায় এসে অভিযোগ করেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোরে পরিচিত এক লোকের ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা যায় নি।’
পাঠচক্রের সমন্বয়ক বলেন, ‘ফরহাদ মজহারের বাসায় এখন শুধু তার স্ত্রী রয়েছেন। ওই ঘটনায় এখনো কোনো জিডি বা মামলা হয়নি। তবে অভিযোগ পাওয়ার পর ওসি ও ইনস্পেক্টর তদন্ত ফরহাদ মজহারের বাসায় গিয়েছেন। তারাই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D