৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৭
‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বন্যার্তদের পাশে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, নেত্রীর নির্দেশে সরকারি কাজ ফেলে আপনাদের পাশে ছুটে এসেছি। বন্যা কবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবেনা বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
সোমবার (০৩ জুলাই) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শরিফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নের বন্যা্ কবলিত এলাকা ঘুরে দেখেন এবং বন্যা কবলিত মানুষের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বন্যা কবলিত মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন।দুর্গত লোকজনের হাতে ত্রাণ সামগ্রী পৌছছে প্রশাসনকে জোর তাগিদ দেন।
এসময় শিক্ষামন্ত্রী সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবা্হ, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালিক আহমদ, বাদেপাশা্ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা্ অ্যাভোকেট আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ আহমদ ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরইমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে গোলাপগঞ্জ এলাকায় সরকার থেকে সাড়ে ১৮ মেট্রিকটন চাল, নগদ প্রায় ৩১ হাজার টাকা এবং অর্ধলক্ষাধিক টাকার ভিজিএফ কার্ড বন্যার্তদের প্রদান করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন।
এছাড়া বিয়ানীবাজারে সাড়ে ১৪ মেট্রিকটন, ৩২ হাজার টাকা ও ৪ হাজার ৯৫০টি কার্ড বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D