৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৭
ফেঞ্চুগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে বন্যা সহ যে কোন দুর্যোগের সময় এদেশের মানুষ না খেয়ে মরবে না। সরকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ও সাহায্য সহযোগিতার জন্য নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক ফেঞ্চুগঞ্জে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। তিনি আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
তিনি গতকাল ২ জুলাই রোববার ফেঞ্চুগঞ্জ উপজেলার চন্ডিপ্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যা ক্ষতিগ্রতদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন। এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ফেঞ্চুগঞ্জ বাজার ও আশপাশ এলাকা পানিতে পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা এ.আর সেলিম, মহানগর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক শাহ মুজিবুর রহমান জখন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ইছন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ সভাপতি তপন চন্দ্র পাল, ছাত্রনেতা সৈয়দ মাছুম আহমদ, ব্যবসায়ী রাজু আহমদ রাজা, আব্দুল মোতালেব হেনু, হাজী এনাম, মেম্বার শিব্বির আহমদ, আ’লীগ নেতা এ.বি.এম কিবরিয়া মঈনুল, আব্দুল মতিন, রুনু মিয়া, বাচ্চু মেম্বার, মিজানুর রহমান বাবেল, নাহিয়ান সাদিক, মানিকুজ্জামান মিরন, জয়নাল আবেদীন, মাহবুবুর রহমান, এনাম উদ্দিন, ফারুক আহমদ, নাজমুল ইসলাম প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D