৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৭
সত্যিকার জ্ঞানার্জন ছাড়া স্বপ্ন পুরণ সম্ভব নয়
……………..নাসরিন জাহান ফাতেমাকোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়রম্যান ও সিলেট জেলার নারী উন্নয়ন ফোরামের সভাপতি নাসরিন জাহান ফাতেমা বলেন সত্যিকার জ্ঞান অর্জন ছাড়া স্বপ্ন পুরণ সম্ভব নয়। স্বপ্ন পুরণ করতে হলে জীবন সংগ্রামে জয়ী হতে হবে। যত প্রতিবন্দকতাই আসুক সব বাধা পেরিয়ে লক্ষ্যে পৌছতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে কৃতি শিক্ষার্থীদেরকে শিক্ষা নৈতিকতা সমন্বয় ঘটিয়ে শ্রেষ্টত্ব অর্জন করতে হবে। এস.এস.সি ও দাখিল পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত সম্পর্কে এ কৃতিত্বের ধারাবাহিকতায় তারা এই দেশকে বিশ্বের বুকে একটি উন্নয়ন দেশ হিসেবে এগিয়ে নিবে। দেশ ও জাতীর দুঃখ সময়ের দুঃখ সময়ে কৃতি শিক্ষার্থীদের ও হাল ধরতে হবে। গত শুক্রবার দুপুর দুই ঘটিকার সময় কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং ইছাকলস ইউনিয়নের পুটামারা ষ্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এস.এস.সি ও দাখিল উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্থার সভাপতি মোঃ আব্দুস শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শহিদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট শাহজাহান চৌধুরী ও সাহিত্যিক নূর আলম পুটামারা কাসিমুল ঊলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদ, উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ ছমরু মিয়া, সাবেক মেম্বার মকবুল আলী, হানিফ আলী ভলা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছার মিয়া, বিশিষ্ট মুরব্বি আলা উদ্দিন, শায়েস্তা মিয়া, জমির আলী, সাজু মিয়া, মঈন উদ্দিন, আবুল মিয়া, ফারুক মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪নং ইছাকলস ইউনিয়নের বিবাহ তালাক রেজিষ্ট্রার কাজী মাওলানা মোঃ জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রিয়াজুল ইসলাম, ৪নং ইছাকলস ছাত্র কল্যাণ ট্রাষ্ট্রের সভাপতি মোঃ সাইফ উদ্দিন, ছাত্র নেতা মঈনুল ইসলাম, সালা উদ্দিন, হেলাল আহমদ, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, মতিউর রহমান, মুস্তাকিম, আব্দুলাহ, আব্দুর রব, আশরাফুল, রুমেল, হাবিব, সুজন, ময়না, আব্দুর রব, আল আমীন, আব্দুর রুপ ও উক্ত ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ প্রমুখ।
অুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নুরুল আমিন ও নাত পরিবেশন করেন হাফিজ ফয়সল আহমদ পরে অতিথি বৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D