১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৭
ছাদেক আহমদ আজাদ : সিলেটের বিয়ানীবাজার উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অব্যাহত বৃষ্টি ও পাহাড়িঢলের কারণে সুরমা, কুশিয়ারা ও সুনাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ৮০ ভাগ এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে প্রধান ও আঞ্চলিক সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। আজ শনিবার পর্যন্ত বড়উধা ও খসির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে। এ দু’টি কেন্দ্রের আশ্রিতদের সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এমনকি উপজেলা আ’লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়ার ব্যক্তিগত উদ্যোগে ১০ ইউনিয়নের অসহায় বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
যুক্তরাজ্য প্রবাসী মিছবাহ রহমানও সাহায্যের হাত প্রসারিত করেছেন। ইউএনও মু. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামীকাল সকাল থেকে উপজেলার সবক’টি ইউনিয়ন ও পৌরসভায় সরকারি ত্রাণ বিতরণ করা হবে।
এদিকে সিলেটে আকস্মিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। ৭ দিনের সরকারি সফরে আজ দুুপুরে তিনি সিলেট আসবেন এবং বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে। শিক্ষামন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মী, প্রবাসী নেতৃবৃন্দসহ বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D