১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বকস্ লিপন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৬ নং ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দাসহ সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আনন্দ উৎসব হচ্ছে পবিত্র ঈদ। ঈদের উৎসব মানব মনের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। ঈদ উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু- নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সস্প্রীতির চেতনা দান করে ঈদের উৎসব। ঈদ-উল-ফিতর উপলক্ষে ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ঠ ডাস্টবিনে ফেলুন,অপরাধ প্রবণতা রোধে সম্মিলিত ভাবে প্রতিরোধমুলক কাজ করলে ওয়ার্ডের ভেতর অপরাধীরা স্থান পাবেনা। বর্ষা মৌসুমে কোথাও জলাবদ্ধতার সৃষ্ঠি হলে তাৎক্ষণিক তাকে অবহিত করার জন্য ওয়ার্ডবাসীকে আহবান জানান তিনি। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D