১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৭

১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভিশন ২০৩০ ঘোষনার পর থেকে বর্তমান সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। দেশ ও দেশের মানুষ রক্ষায় আবারও ঘুরে দাড়াবে বিএনপি।

বৃহস্পতিবার সিলেট মহানগরীর ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপির কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি ও সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট