১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৭
রাজধানীর রূপনগর এলাকায় বিরুলিয়া ব্রিজের কাছে জঙ্গলের ভেতর থেকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিরুলিয়া ব্রিজের ৫০০ গজ উত্তরে একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ।
স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে রূপনগর থানায় নিয়ে আসে। তিনি সাদা পোশাকে থাকায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি।
পরে লাশের সঙ্গে উদ্ধার করা দু’টি মোবাইল থেকে তার স্বজনদের ফোন দিয়ে এএসপি মিজানুর রহমানের পরিচয় জানা যায়। মিজানুর রহমান সাভারে কর্মরত ছিলেন।এ বিষয়ে রূপনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল আলম জানান, মিজানুর রহমানের বাড়ি উত্তরার পাঁচ নম্বর সেক্টরে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হন মিজানুর। এরপর বেলা ১১টা পর্যন্ত তার সঙ্গে পরিবারের কারো যোগাযোগ হয়নি। রাস্তা দিয়ে একটি বাস যাওয়ার সময় যাত্রীরা লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।
ওসি জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল গিয়ে আলামত সংগ্রহ করেছে। লাশের গলায় কাপড় প্যাঁচানো ছিল। এ কারণে তাদের ধারণা মিজানুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিকেল ৫টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D