৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৭
১৯ জুন ২০১৭, সোমবার ।। সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- অত্যন্ত সজ্জন ব্যাক্তিত্ব, পরিচ্ছন্ন রাজনীতির অহংকার, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামীলীগ তাদের নৃশংস ও বর্বরতার মুখোশ জাতির কাছে উন্মোচিত করেছে। ত্রান নিয়ে পাহাড় ধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপি মহাসচিবের নেতৃত্বাধীন গাড়ী বহরে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলা প্রমান করেছে আওয়ামীলীগ দেশকে সন্ত্রাসীদের অভয়ারন্যে পরিনত করেছে। দেশে আইনের শাসন নেই। ত্রান বিতরনের মত মানবিক কাজে যাওয়ার পথে এমন বর্বর ও নৃশংস হামলা কোন সভ্য সরকারের কাজ হতে পারেনা। বিএনপি মহাসচিবের উপর হামলার জন্য সরকারকে কঠোর মুল্য দিতে হবে।
সোমবার বিএনপি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে ও রাঙ্গামাটিতে বিএনপি মহাসচিবের উপর হামলার প্রতিবাদে নগরীর বন্দরবাজারে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে অংশগ্রহন করেন জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম, সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-দপ্তর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপি নেতা শাহ মাহমুদ আলী, উজ্জল রঞ্জন চন্দ, ছবুর আহমদ, আব্দুল মান্নান, আব্দুর রহিম, নেছার আলম শামীম, ছাত্রদল নেতা লিটন আহমদ, নাসির উদ্দিন রহীম, জামাল আহমদ খান, মন্তাজ হোসেন মুন্না, আলী আকবর রাজন, মিজানুর রহমান মিজান, রুমান আহমদ রাজু, রুবেল আহমদ, জাবেদ আহমদ, সাকিব হাসান মুন্না, শাহ আলম, হাফিজুর রশীদ, প্রিন্স খান, রিপন আহমদ ও আলতাব উদ্দিন প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D