১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৭
পাঠানপাড়া সোনালী সংঘের ইফতার মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, রমজান মাস আমাদের ত্যাগের শিক্ষা দেয়। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ বিনির্মানে আমাদের কাজ করতে হবে। এই মাসের ন্যায় সারা বছর গরীব-অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। আমাদের ওপর তাদের যে অধিকার, তা যথাযতভাবে পালন করতে হবে।
তিনি গতকাল রোববার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া সোনালী সংঘের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পাঠানপাড়ার বর্ষিয়ান মুরুব্বি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে ও পাঠানপাড়া সোনালী সংঘের সভাপতি শাহেদ আরবী’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, যুগান্তর পত্রিকার লন্ডন প্রতিনিধি গোলাম মোস্তফা ফারুক।
বক্তব্য রাখেন পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী মোজাফফর খান, বিশিষ্ট মুরুব্বি জগলুল হোসেন খান, আনোয়ার হোসেন, মাহমুদুল হক, বাবুল মিয়া, বাবুল খান, আকমল খান, মালেক মিয়া, পাঠানপাড়া সোনালী সংঘের উপদেষ্ঠা মনজুর আলম খান, উপদেষ্ঠা ফারহাদ হোসেন, উপদেষ্ঠা সেলিম রানা, উপদেষ্ঠা ছয়েফ খান, উপদেষ্ঠা মোতাহার হোসেন, আফজল সিরাজ পাবেল, মঞ্জুর আহমদ খান, মোশাররফ খান কালাম, গোলাম জিলানী নিজাম, আব্দুল মান্নান খান, মোর্শেদ খান, মোমিনুল হক বকুল, দিলওয়ার খান, মিলাদ আহমদ, সমর খান, ওমর ফারুক বাবলু, গোলাম মেহরাজ রিফাত, ফাহিম আহমদ, ফাহিম খান, শাকিল খান প্রমুখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D