৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৭
‘রেল বাঁচাও-নিজে বাঁচো’ শ্লোগান নিয়ে বাংলাদেশ রেলওয়ে গ্রেটার সিলেট কমিউনিটি (বিআরজিএসসি) নামক রেল কর্মকর্তা-কর্মচারিদের একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে গত (১২ জুন) সোমবার এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ইউনুছ মিয়া। যুগ্ম সম্পাদক পরিতোষ ধর পাপ্পুর পরিচালনায় অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, রেলওয়ে শ্রমিকলীগ সিলেটের সভাপতি আব্দুল মতিন ভূইয়া, সাধারণ সম্পাদক শহীদুল হক, রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রবিউল হক ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেট’র সভাপতি আবদুল মালেক তালুকদার ও দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম। আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা শ্রীপদ দত্ত, সিরাজ উদ্দিন, তফাজ্জুল আলী, আতাউর রহমান ও নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুন নূর। আলোচনায় অংশ নেন রেজাউর রহমান রেজা, সহীদুজ্জামান, মোঃ সেলিম, বজলু মিয়া, আব্দুস সোবহান, রুবেল মিয়া, আতিকুর রহমান, ইমাম উদ্দিন টিপু, মাসুক মিয়া, আব্দুল বাছিত, দুলাল মিয়া, সালেহ আহমদ, মুজিবুর রহমান, গোলাম মোস্তফা, বেলাল আহমদ, আব্দুল করিম, হাছান আলী, আব্দুল মুমিন, আলাউদ্দিন, ভৈরব চন্দ প্রমুখ।
পরে মোনাজাত শেষে অনুষ্ঠিত হয় বিশাল ইফতার মাহফিল। এতে সিলেট রেলস্টেশনে কর্মরত রেলওয়ের প্রতিটি বিভাগীয় প্রধানসহ বিপুল সংখ্যক রেল কর্মকর্তা-কর্মচারি অংশ নেন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D