৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৭
সিলেট মহানগর ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ও ছাত্রলীগ কাতার শাখার নেতা আহমদ সাফির সৌজন্যে এতিম ও পথশিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর আম্বরখানার একটি হোটেলের সম্মেলনকক্ষে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহিদুল ইসলাম সৌমিকের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো: মোস্তাফিজুর রহমান ফাহিম ও ছাত্রলীগ নেতা ইন্তাজ মির্জার যৌথ পরিচালনায় ইফতার মাহফিলপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম রুমেন, মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কারাতে এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এম.এ.এ মাসুদ রানা, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আল-আমিন উল্লাহ রাসেল, সাধারণ সম্পাদক তারেক আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি তারেক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সদস্য মো. মোস্তফা, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সুরমানুল হক মান্না, আব্বাস উদ্দিন নোহেল, রনি দাস, জাবের চৌধুরী, অর্ণব দাস, সামিন আহমেদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D